গৌরনদীতে বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত: ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ যানজট

Date:

spot_img

সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী, স্ত্রী ও তাদের একমাত্র কন্যাসন্তানসহ একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) বাটাজোর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঢাকা থেকে বরিশালগামী ‘তাজ পরিবহন’ নামের একটি বাস তাদের ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন—বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের বড় ছেলে মোঃ ফিরোজ মাহমুদ (৩৬), তাঁর স্ত্রী মনিরা বেগম এবং তাঁদের একমাত্র কন্যা জন্নাত আক্তার।

​স্থানীয় সূত্রে জানা গেছে, তাজ পরিবহনের দ্রুতগামী বাসটি বাটাজোর বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়।

​এই ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর অংশে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ঘরমুখী সাধারণ মানুষ কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটে আটকা পড়েছেন। তীব্র গরম ও জনজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

​সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছেন। ঘাতক বাসটিকে আটক করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...