ফুলবাড়ী ব্যাটালিয়নের অভিযানে যৌন উত্তেজক সিরাপ আটক

Date:

spot_img

দিনাজপুর প্রতিনিধি

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মোহনপুর বিওপি কর্তৃক অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে। যার আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৮১ হাজার ২৫০ টাকা।

জানা যায়, গত ২৩ মে ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ মোহনপুর ব্রীজ বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় পাঁচকুড় বাজারের উত্তর পাশে পাকা রাস্তার পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ঝোপের মধ্য থেকে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৮৭৫ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।

আটককৃত চোরাচালানী মালামালের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮১ হাজার ২৫০ টাকা।

এ বিষয়ে ২৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি সাংবাদিকদের জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি চোরাচালানের সাথে জড়িত ব্যক্তিদের আটকের কার্যক্রমও চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...