মহিষখলায় বিট পুলিশিং সভা: মাদক ও চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ওসির

Date:

spot_img

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মহিষখলা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক, চোরাকারবারি, জুয়া, চুরি ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার (২২ মে) বিকেলে এ সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিন পিপিএম, ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন, ইউপি চেয়ারম্যান নুর নবী তালুকদার, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা বলেন, সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদক ও চোরাকারবারিদের তৎপরতা সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। যুবসমাজকে রক্ষা করতে পরিবার, জনপ্রতিনিধি, শিক্ষক ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।

মধ্যনগর থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহিন পিপিএম বলেন, “মাদক ও সকল ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কোনো মাদক ব্যবসায়ী, চোরাকারবারি বা অপরাধীকে ছাড় দেওয়া হবে না। জনগণ তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগে মাদক ও চোরাকারবারিমুক্ত মধ্যনগর উপজেলা গড়ে তুলতে চাই।”

১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন বলেন, “মাদক ও চোরাকারবার একটি সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
ইউপি চেয়ারম্যান নুর নবী তালুকদার বলেন, “প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। সবাই একযোগে কাজ করলে মাদক, চোরাকারবারি ও দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব।”

সভা শেষে মাদক, চোরাকারবারি, জুয়া, চুরি ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি পুলিশ প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদক, চোরাকারবারি ও দুর্নীতিমুক্ত মধ্যনগর উপজেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...