আনসার বাহিনী দেশে-বিদেশে কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

Date:

spot_img

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি তৈরি এবং দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ গঠনে আনসার বাহিনী আরও কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বুধবার (২০ মে) সকাল ১০টায় গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমির মিলনায়তনে আয়োজিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ ও ব্যুত্থান মহড়া প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামোর নিরাপত্তায় আনসার বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গ্রাম থেকে শহর, বন্দর এলাকা থেকে পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলেও তারা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, দেশে অস্থিতিশীলতা ও অরাজক পরিস্থিতির সময় শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে আনসার বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দুর্যোগকালেও তারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে। এসব অবদানের কারণে আনসার বাহিনী একটি শৃঙ্খলাপূর্ণ ও স্বতন্ত্র বাহিনী হিসেবে মর্যাদা অর্জন করেছে।

তারেক রহমান আরও বলেন, আনসার বাহিনী বর্তমানে প্রযুক্তিনির্ভর নানা কার্যক্রম পরিচালনা করছে। বাহিনীর ১৩ হাজারের বেশি ফ্রিল্যান্সিং ও ফিল্ড ভিডিপি সদস্য বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও আস্থা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখছে। একইভাবে নগর এলাকায় টিডিভি সদস্যরা শহরের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

তিনি বলেন, শুধু নিরাপত্তা নয়, সমাজ উন্নয়ন ও কর্মসংস্থান তৈরিতেও আনসার বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সঞ্জীবন প্রকল্প, বিভিন্ন ওয়েবসাইট এবং আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাহিনীর বিপুল সংখ্যক কর্মকর্তা ও সদস্যদের দীর্ঘ অভিজ্ঞতা, সুস্পষ্ট ভিশন ও নির্দিষ্ট কর্মপরিকল্পনা ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনসার ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে পৌঁছান। সেখানে তিনি আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ ও কুচকাওয়াজ উপভোগ করেন। পরে মিলনায়তনে বক্তব্য দেওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় কর্মরত আনসার সদস্যদের সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কেও খোঁজ নেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...