কয়রায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

Date:

spot_img

কয়রা (খুলনা) প্রতিনিধি

কয়রা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রােগ্রাম এগ্রিকালচারাল এন্ড রুলার ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬, কয়রা-পাইকগাছা আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার তিলােক কুমার ঘােষ। উপ-সহকারী কৃষি অফিসার আল মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) মােঃ আব্দুস সামাদ। এতে বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, উপজেলা কৃষি সম্প্রাসারণ অফিসার নিশাত ইসলাম, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাক্তার শুভ বিশ্বাস, কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম, এ হাসান, উপজেলা সমবায় অফিসার তানভির মাসুদুল হাসান, উপ-সহকারী কৃষি অফিসার মােঃ জাকির হােসেন, গুরু দাশ মন্ডল, অনুতাব সরকার, মোঃ ফারুক হােসেন, মাহমুদুল হাসান,মােঃ গফ্ফার হােসেন,মােঃ মহিবুল ইসলাম, শেখ ফরিদ হােসেন,মােঃ সোহেল হুসাইন, মােঃ মিরাজ হােসেন, স্থানীয় কৃষক মিজানুর রহমান লিটন, মুর্শিদা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...