মশাবাহিত রোগ বিস্তার রোধে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান চলবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Date:

spot_img

যশোর প্রতিনিধি

ডেঙ্গু ও চিকনগুনিয়ার মত মশাবাহিত রোগের বিস্তার রোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে পারলে মশাবাহিতসহ নানা রোগের ঝুঁকি অনেকাংশে কমে যাবে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।

শনিবার সকালে যশোর ইনস্টিটিউট পুকুর এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনায় যশোর ইনস্টিটিউটের আয়োজনে এবং জেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে প্রতিমন্ত্রী আরো বলেন, এ ধরনের কার্যক্রম শুধু একদিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকলে হবে না। জনসচেতনতা বাড়াতে এবং রোগ প্রতিরোধে নিয়মিতভাবে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ জেলা প্রশাসন, পৌরসভা ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...