গাড়ী চাপায় অজ্ঞাত নবজাতকের মৃত্যু

Date:

spot_img

আসাদুজ্জামান বাবুল

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের গোপিনাথপুর এলাকায় রাস্তার উপর ফেলে রাখা অজ্ঞাত এক নবজাতকের গাড়ী চাপায় মৃত্যু হয়েছে।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে বুধবার (১৩ মে) দুপুরের পর ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে।

বিকেল ৫টার দিকে কাশিয়ানী ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, কে বা কারা ওই নবজাতকটিকে গোপীনাথপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর ফেলে রেখে যায়।

কারো চোখে পড়ার আগেই যাত্রীবাহি একটি বাসগাড়ি নবজাতকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে দ্রুতস ঘটনাস্থলে পৌছে নবজাতকটির মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...