চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীতকরণের দাবিতে চবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

Date:

spot_img

ভ্রাম্যমাণ প্রতিনিধি

​চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ‘মরণফাঁদ’ আখ্যা দিয়ে এটি দ্রুত ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​চবির ‘চকোরী’সহ বৃহত্তর দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সকল ছাত্র অ্যাসোসিয়েশনের সম্মিলিত উদ্যোগে এই মানববন্ধন আয়োজিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েকশ শিক্ষার্থী ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন। মানববন্ধনে উপস্থিত থেকে একাত্মতা ঘোষণা করেন শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট এর সহকারী অধ্যাপক আবদুল মান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্র প্রতিনিধিরা। মানববন্ধনে বক্তারা দুর্ঘটনার ভয়াবহ চিত্র তুলে ধরে বলেন, গত কয়েক বছরে এই মহাসড়কে দুর্ঘটনার হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিভিন্ন সংগঠনের দেওয়া তথ্যানুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত এই মহাসড়কে অন্তত ৮০০টির বেশি ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে, যাতে প্রায় ৩০০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। শুধু গত এক বছরেই এই সড়কে দুর্ঘটনায় প্রাণ গেছে শতাধিক মানুষের, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ও কর্মজীবী তরুণ।

শিক্ষার্থীরা জানান, পর্যটন ও বাণিজ্যিক কারণে যানবাহনের চাপ কয়েক গুণ বাড়লেও সড়কটি এখনো সেই ব্রিটিশ আমলের সরু কাঠামোর রয়ে গেছে। বিশেষ করে লোহাগাড়া, চকরিয়া ও পটিয়া অংশে নিয়মিত জ্যাম এবং প্রাণঘাতী সংঘর্ষ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

শিক্ষার্থীরা আরও উল্লেখ করেন, পর্যটন ও বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় এই মহাসড়কটি দেশের অন্যতম ব্যস্ততম রুট হওয়া সত্ত্বেও এটি সম্প্রসারণে দীর্ঘসূত্রতা মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দৃশ্যমান কাজ শুরু করার জন্য তারা সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবি জানান।
​সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যদি দ্রুত এই দাবি বাস্তবায়ন করা না হয়, তবে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে কঠোরতর আন্দোলনের ডাক দেওয়া হবে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল চবি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...