সলঙ্গায় ১ কেজি হেরোইনসহ নারী মাদক কারবারি আটক

Date:

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি

র‍্যাব-১২ সিরাজগঞ্জ এর অভিযানে সলঙ্গা থানা এলাকা হতে ১ কেজি হেরোইনসহ ১ জন নারী মাদক সরবরাহকারী আটক।

রবিবার (১০ মে) সকালে র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৯ মে বিকাল ৪ ঘটিকার সময় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হরিণ চড়া বাজারে রাজশাহী থেকে ঢাকাগামী হাইওয়ে রাস্তায় নিউ ফুড ভিলেজ হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১কেজি হেরোইনসহ ১জন নারী মাদক সরবরাহকারীকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত আসামি ১ জন মহিলা (৫২)। তদন্তের জন্য আসামির নাম ও ঠিকানা গোপন রাখা হয়েছে।
পরে আটক আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...