উপজেলা প্রশাসন ও মিরকাদিম পৌরসভার সহযোগিতায় ঐতিহ্যবাহী পুকুরে পরিচ্ছন্নতা অভিযান

Date:

spot_img

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিণ রামগোপালপুর গ্রামের পুকুরপাড়া মহল্লায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী পুকুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (০৯ মে) উপজেলা প্রশাসন ও মিরকাদিম পৌরসভার যৌথ উদ্যোগে এ অভিযান অনুষ্ঠিত হয়।

এ কার্যক্রমের নেতৃত্ব দেন মিরকাদিম পৌরসভার প্রশাসক ও মুন্সীগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাসুদুর রহমান।

পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে মিরকাদিম পৌরসভার পক্ষ থেকে ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এছাড়াও উত্তোলিত ময়লা অপসারণের জন্য ২টি ট্রাক, ২টি কভার ভ্যান, ১টি ভেকু এবং প্রয়োজনীয় সংখ্যক শ্রমিকের ব্যবস্থা করা হয়।

উপজেলা প্রশাসনের আহ্বানে এ পরিচ্ছন্নতা অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বিডি ক্লিনের প্রায় ১৫০ জন সদস্য ও স্থানীয় এলাকাবাসী। সম্মিলিত প্রচেষ্টায় পুকুর ও আশপাশের পরিবেশ পরিষ্কার করা হয়।

অভিযান চলাকালে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন ও মুন্সীগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ সার্বিক প্রস্তুতি গ্রহণ করে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এ ধরনের উদ্যোগে পুকুরটির পরিবেশ ফিরে পাবে তার আগের সৌন্দর্য এবং এতে এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্যের উন্নয়ন হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...