দক্ষ আইনজীবী ছাড়া ন্যায়বিচার সম্ভব নয়: খুলনায় আইনমন্ত্রী

Date:

spot_img

রাজিবুল ইসলাম রাজিব, খুলনা প্রতিনিধি

খুলনায় নবীন আইনজীবীদের উদ্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচার ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে প্রথমেই দক্ষ, সৎ ও দায়িত্বশীল আইনজীবী তৈরি করতে হবে। তিনি জানান, আইনজীবীদের পেশাগত মানোন্নয়নে খুব শিগগিরই দেশের সব জেলা বারে প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে। এ উদ্যোগ বাস্তবায়নে একটি ব্রিটিশ প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া হচ্ছে।

শুক্রবার (৮ মে) সকালে খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “বিজ্ঞ বিচারক তৈরি করতে হলে আগে বিজ্ঞ ও দক্ষ আইনজীবী গড়ে তুলতে হবে। প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, বিচার বিভাগকে যদি প্রভাবমুক্ত রাখা যায়, তাহলে দেশে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব হবে।

তিনি বিচারালয়কে “তীর্থস্থানের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান” হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার সুসংহত করতে আইনজীবীদের সততা, নিষ্ঠা ও পেশাগত যোগ্যতা আরও বাড়াতে হবে। একই সঙ্গে সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নজরুল ইসলাম মঞ্জু, আমীর এজাজ খান, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী এবং হুরে জান্নাত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট মোল্লা মশিয়ুর রহমান নান্নু।

এর আগে আইনমন্ত্রী খুলনা জেলা জজ আদালতের কনফারেন্স রুমে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে এক পরিচিতি সভায়ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...