জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার জানাজা সম্পন্ন, রাজনৈতিক অঙ্গনে শোক

Date:

spot_img

এম রোমানিয়া, খুলনা ব্যুরো প্রধান

খুলনা মহানগর জাসাসের সম্মানিত যুগ্ম-আহ্বায়ক রেজাউল ইসলাম রেজার নামাজে জানাজা আজ বাদ আসর গোয়ালখালী ক্যাডেট মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সহকর্মী ও স্থানীয়রা অংশগ্রহণ করেন।

জানাজায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু, সাবেক আহ্বায়ক শেখ জাহিদুল ইসলাম, দৌলতপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলে হালিম লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া জাসাস খুলনা মহানগরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সদস্য সচিব (ভারপ্রাপ্ত) কাজী জলিল, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নিশাত জামান, যুগ্ম-আহ্বায়ক মিতুল মিঠু, ফারুক হোসেন আশা, ইঞ্জিনিয়ার রিয়াজ, মো. সেলিম, হাবিবুর রহমানসহ বিভিন্ন থানা ও ইউনিটের নেতারা।

জাসাস নেতা কণ্ঠশিল্পী পলাশসহ সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরাও জানাজায় অংশ নেন।

উল্লেখ্য, জাসাস খুলনা মহানগরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার নূর ইসলাম বাচ্চু জরুরি কাজে ঢাকায় অবস্থান করায় জানাজায় উপস্থিত থাকতে পারেননি। তিনি মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

রেজাউল ইসলাম রেজার মৃত্যুতে খুলনার রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...