‎গোপালগঞ্জে দুই ইটভাটার মালিককে ৭ লাখ টাকা জরিমানা

Date:

spot_img

‎আসাদুজ্জামান বাবুল

গোপালগঞ্জের ডুমরাশুরে ২ ইটভাটার মালিককে ৭লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালেতের বিচারক।
‎মঙ্গলবার (৫ মে) আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অনিরুদ্ধ দেব এ জরিমানা করেন।

‎বুধবার দুপুরের পর এ তথ্য নিশ্চিত করে আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, মঙ্গলবার জেলা প্রশাসন, গোপালগঞ্জ ও পরিবেশ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে গোপালগঞ্জ জেলার সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ০২ (দুই) টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাসহ স্কেভেটর/পেলোডার এর সাহায্যে ইটভাটার কিলন ভেঙ্গে কার্যক্রম বন্ধ করে দেয়া হয় এবং মোট ৭,০০,০০০/- টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় ।
‎ইটভাটা দুটি হলো, সদর উপজেলার ডোমরাশুর এলাকার এফ এম ফুলমালা ব্রিকসে অভিযান চালানো হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও মাটি কাটার অনুমোদন না থাকার দায়ে ওই ইটভাটার মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

‎অপরদিকে, একই উপজেলার গোলাবাড়িয়া এলাকার নিগি ব্রিকসের মালিককে একই অপরাধে  ৩ লাখ টাকা জরিমানা করেন।
‎উক্ত অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ।

‎এসময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মাহফুজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

‎উক্ত অভিযানে গোপালগঞ্জ জেলা পুলিশ বাহিনী, আনসার বাহিনী ও ফায়ারসার্ভিস সহযোগিতা প্রদান করেন। গোপালগঞ্জ জেলায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...