পাথরঘাটায় ১০০ পিস ইয়াবাসহ আটক ১

Date:

spot_img

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা-এ ১০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (৫ মে ২০২৬) রাত ৮টার দিকে পৌরসভা সিনেমা হল রোড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে সন্দেহজনকভাবে চলাচলকারী এক মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করে তার কাছ থেকে আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি মো. নাইম (১৯)। তিনি পাথরঘাটা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাদুড়তলা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি পাথরঘাটা থানা-এর এসআই হাবিবুর রহমানের হয়ে সোর্স হিসেবে কাজ করতেন।

পরে জব্দকৃত ইয়াবা ও অভিযানে ব্যবহৃত মোটরসাইকেলসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...