সলঙ্গায় র‍্যাবের অভিযানে স্ক্যাফ ও ফেয়ারডিলসহ আটক ৪

Date:

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল স্ক্যাফ ও ৭৯ বোতল ফেয়ারডিলসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২- এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত শনিবার (৩ মে) সকাল ১১টা ৪৫ মিনিটে সলঙ্গা থানার দত্তকুষা (উত্তরপাড়া) এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদক পরিবহনের সময় ৫০ বোতল স্ক্যাফ ও ৭৯ বোতল ফেয়ারডিলসহ ৪ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— চাপাঁইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার তৈলকুপি লম্বাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল রানা, ভবানীপুর গ্রামের সলেমান আলীর ছেলে সেলিম, নতুন বারোরশিয়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে শাওন আলী এবং ফজলুর রহমানের ছেলে সবুর আলী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে অবৈধ নেশাজাতীয় স্ক্যাফ ও ফেয়ারডিল সংগ্রহ করে মোটরসাইকেলের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

এ ঘটনায় আটক আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...