পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

Date:

spot_img

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যকার চলমান অগ্রগতি পর্যালোচনা করে ভবিষ্যতে এই সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশ সরকারের সঙ্গে ধারাবাহিক সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। তিনি বলেন, পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে এবং উভয় দেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে জনকেন্দ্রিক সহযোগিতা আরও বাড়াতে ভারত আগ্রহী।

এসময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বাংলাদেশে দায়িত্ব পালনকালে হাইকমিশনারের অবদানের প্রশংসা করেন এবং তার নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।

সাক্ষাৎটি উভয় দেশের কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতা ও ভবিষ্যৎ সম্ভাবনার ইতিবাচক বার্তা বহন করে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...