‎বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

Date:

spot_img


‎আহসান হাবীব শিপলু, বিশেষ প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে ২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (২ মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বদলগাছী, নওগাঁ।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সংসদ সদস্য জনাব মোঃ ফজলে হুদা।
‎স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি।

‎প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। এ ধরনের কর্মসূচি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎সভাপতির বক্তব্যে ইউএনও ইসরাত জাহান ছনি বলেন, কৃষি নির্ভর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি ও বেসরকারি অংশীদারদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
‎অনুষ্ঠানে স্থানীয় কৃষক, উদ্যোক্তা, কৃষি কর্মকর্তা ও বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করেন। কংগ্রেসে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি উন্নয়ন এবং গ্রামীণ উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...