কোস্টগার্ডের জনবল ১০ হাজারে উন্নীত করার পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী

Date:

spot_img

বাংলাদেশ কোস্টগার্ডকে আরও শক্তিশালী ও আধুনিক বাহিনীতে রূপ দিতে জনবল বাড়িয়ে প্রায় ১০ হাজারে উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে জাহাজ মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য আধুনিক ডকইয়ার্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে বাহিনীটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কোস্টগার্ড দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতে ভবিষ্যতে হেলিকপ্টার এবং আধুনিক রেসকিউ ড্রোন সংযোজন করা হবে। এর মাধ্যমে উপকূলীয় অঞ্চল ও সমুদ্রসীমার নিরাপত্তা আরও জোরদার করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, কোস্টগার্ডকে যুগোপযোগী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে। ইতোমধ্যে বাহিনীর বহরে তিনটি সার্ভেইলেন্স ড্রোন যুক্ত হয়েছে এবং নতুন জাহাজ সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে।

সালাহউদ্দিন আহমদ জানান, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে মাল্টিরোল রেসপন্স ভেসেল ও অফশোর প্যাট্রোল ভেসেল নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। পাশাপাশি উচ্চগতির বুলেটপ্রুফ বোট সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা উপকূলীয় এলাকায় অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে।

তিনি বলেন, মাদকপাচার, মানবপাচার, চোরাচালান ও জলদস্যুতা দমনে কোস্টগার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের সময় উদ্ধার তৎপরতায় বাহিনীটির অবদান প্রশংসনীয়।

অনুষ্ঠানে কোস্টগার্ডের মহাপরিচালকসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...