ফটিকছড়ি সুয়াবিলে রহস্যজনক মৃত্যু: উঠান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

Date:

spot_img

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন সুয়াবিল ইউনিয়নে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাইনুদ্দিনের বাড়ির উঠান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলের পাশ থেকে একটি বাইসাইকেলও উদ্ধার করা হয়েছে, যা ঘটনাটিকে ঘিরে রহস্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির উঠানে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী বিষয়টি পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ মামুন জানান, সকাল ৯টার দিকে পুলিশ তাকে ফোন করলে তিনি ঘটনাস্থলে গিয়ে উঠানে শোয়া অবস্থায় মরদেহ দেখতে পান। তবে নিহতের পরিচয় সম্পর্কে তিনি কোনো তথ্য দিতে পারেননি।
এ ঘটনায় বাড়ির মালিক মাইনুদ্দিন, তার ভাই এবং কাজের লোক সেলিমসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির সন্দেহে স্থানীয়রা ওই যুবককে রাতভর গাছের সঙ্গে বেঁধে মারধর করে। এতে গুরুতর আহত হয়ে সকালে তার মৃত্যু হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...