মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স-ইজিবাইক সংঘর্ষ, আহত ৭

Date:

spot_img

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্স ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালকসহ অন্তত সাতজন আহত হয়েছেন। বুধবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার হাফিজুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। আহতদের মধ্যে ইজিবাইক চালকসহ মোট সাতজন থাকলেও তাদের কারো অবস্থা গুরুতর নয় বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

​গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে টরকী বাসস্ট্যান্ড এলাকায় একটি ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে এর সংঘর্ষ হয়।

​পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর মরদেহটি অন্য একটি অ্যাম্বুলেন্সে করে গন্তব্যে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...