গাজীপুর কারাগারে অভিযোগের ঘটনায় তদন্ত কমিটি গঠন

Date:

spot_img

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর জেলা কারাগারে এক হাজতির করা লিখিত অভিযোগের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা বিভাগীয় কারা উপমহাপরিদর্শকের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, গাজীপুর জেলা কারাগারের ডেপুটি জেলার খাদিজা কাসেম এবং মহিলা কারারক্ষী নং ১৩৬৮১ আকলিমার বিরুদ্ধে হাজতি নং ৬৯৬/২৫ তানজিলা তাবাসসুম কারা অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিন সদস্যের এ কমিটির সভাপতি করা হয়েছে টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেনকে। সদস্য হিসেবে রয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এর উপতত্ত্বাবধায়ক অলিভা শারমিন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন গাজীপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার হানিফ আহমেদ।

অফিস আদেশে কমিটিকে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, দায়ী ব্যক্তি বা ব্যক্তিবর্গ চিহ্নিতকরণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তদন্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতা করতে সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষকে বলা হয়েছে।

কারা উপমহাপরিদর্শক টিপু সুলতান স্বাক্ষরিত আদেশে নির্ধারিত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে গাজীপুর জেলা কারাগারের ডেপুটি জেলার খাদিজা কাসেমের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...