ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩

Date:

spot_img

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলা মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর সেন্টার জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন, মোঃ সিয়াম সরদার(২৪), পিতা-মোঃ সাজেদুল হক সান্টু, সাং-গোলাপনগর কদমতলা, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া, মোঃ সামসুদ্দিন আহমেদ ওরফে টেলু(২২), পিতা-মোঃ সরোয়ার হোসেন কালাম, সাং-চন্ডিগাছা , থানা-লালপুর, জেলা-নাটোর, মোঃ তানভীর আলম হিমেল(২৯), পিতা-মৃত খন্দকার শামিম, সাং-ধরমপুর (৩নং ওয়ার্ড), ইউপি-ধরমপুর, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করে। তাদের নিকট হতে, ১ টি দেশীয় লোহার তৈরি ওয়ান শুটার গান, ও ২টি কার্তুজ, ১টি কুড়াল,প্রাইভেট কার ও হাতুড়ের সম্বলিত মাল্টি টুলস,।
গ্রেফতাকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ভেড়ামারা থানা সূত্রে জানা গেছে, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর সেন্টার জামে মসজিদের সামনে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। টহল টিম ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে তিনজন পালিয়ে যায়। পুলিশ বাকি তিনজনকে গ্রেপ্তার করে।

ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, গ্রেপ্তার তিন ডাকাতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...