খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

Date:

spot_img

এম রোমানিয়া, খুলনা ব্যুরো প্রধান

খুলনা বিভাগে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনতে আগামীকাল ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত ব্যাপক টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। এই কর্মসূচি খুলনা বিভাগের সকল জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন ও পৌরসভায় একযোগে পরিচালিত হবে।

এ উপলক্ষে আজ (রবিবার) বিভাগীয় কমিশনারের সভাকক্ষে আয়োজিত বিভাগীয় সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজমুল হক।

সভায় তিনি বলেন, হাম-রুবেলা একটি ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ, যা প্রতিরোধে সচেতনতা ও টিকাদান অত্যন্ত জরুরি। প্রতিটি শিশুর সুস্থ জীবন নিশ্চিত করা আমাদের দায়িত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দিয়ে বলেন, টিকাদান কার্যক্রমে যেন কোনো শিশু বাদ না পড়ে, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। অনেক শিশু টিকা নিতে ভয় পায় উল্লেখ করে তিনি অভিভাবকদের আশ্বস্ত করেন—এই টিকা সম্পূর্ণ নিরাপদ এবং প্রয়োজনীয়।

এছাড়া তিনি ধর্মীয় নেতাদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করে বলেন, মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিশেষ করে জুমার খুতবা ও নামাজের আগে হাম-রুবেলা টিকা বিষয়ে প্রচার চালানোর জন্য তিনি তাদের প্রতি আহ্বান জানান।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সকল অভিভাবককে তাদের শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে গিয়ে এই টিকা নিশ্চিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...