উপজেলা স্বাস্থ্যসেবায় উন্নয়ন ও বিকেন্দ্রীকরণে জোর দিচ্ছে সরকার

Date:

spot_img

নিজস্ব প্রতিবেদক

উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সেবার বিকেন্দ্রীকরণে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক ও উন্নত ল্যাব সুবিধা অধিকাংশই ঢাকাকেন্দ্রিক, তবে এ অবস্থা থেকে বেরিয়ে জেলা ও উপজেলা হাসপাতালগুলোকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, শহর ও গ্রামাঞ্চলের স্বাস্থ্যসেবার বৈষম্য দূর করা এবং সেবার বিকেন্দ্রীকরণ বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। তবে এ লক্ষ্য স্বল্প সময়ে অর্জন সম্ভব নয় উল্লেখ করে তিনি জানান, সরকার ধাপে ধাপে এ লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসক ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসা পেশার গুরুত্ব অপরিসীম। সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর। তিনি চিকিৎসকদের মানবিক আচরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, রোগীর সঙ্গে আন্তরিক ব্যবহার অনেক সময় ওষুধের চেয়েও বেশি কার্যকর হয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের স্বাস্থ্যনীতির মূল ভিত্তি ‘প্রতিরোধ প্রতিকারের চেয়ে উত্তম’। রোগের প্রাথমিক পর্যায়ে প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা গেলে রোগের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জানান, দেশের মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশ অসংক্রামক রোগের কারণে ঘটে থাকে। এ ধরনের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি ইতোমধ্যে প্রণীত ‘যৌথ ঘোষণা’ বাস্তবায়নে কাজ শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “চিকিৎসকরা মানুষের দুঃসময়ের প্রকৃত সঙ্গী। তাদের পেশাগত দক্ষতার পাশাপাশি মানবিক গুণাবলি আরও উন্নত করা প্রয়োজন।”

সরকারের লক্ষ্য একটি সুস্থ, সচেতন ও সেবামুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা—এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...