কবিদের স্মরণে আবেগঘন সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

Date:

spot_img

নিজস্ব প্রতিবেদক

“কবিরা তো কখনো মরে না, চিরদিন অম্লান হয়ে ইতিহাসের পাতায় জেগে থাকে”—এই চেতনাকে সামনে রেখে জাতীয় কবিতা মঞ্চের নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা ও গানের আসর অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বিকেল ৪টায় মতিঝিল কো-অপারেটিভ বুক সোসাইটি চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি মনজু খন্দকার।

সম্প্রতি প্রয়াত কবি মাহমুদুল হাসান নিজামীর স্মরণে আয়োজিত এ আড্ডাটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, গত ৫ মার্চ তিনি ইন্তেকাল করেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জাতীয় কবিতা মঞ্চের মহাসচিব ড. মাহফুজ করিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি কামাল তালুকদার, রেজাউল করিম, লিপি আক্তার, ইসমত আরা, শাহনাজ খান, মাহতাব উদ্দিন, মুজিবর রহমান বকুল, সোহাগ হোসাইন, জামান মনির, সফিউল্লাহ, সাংবাদিক জিল্লুর রহমান, সোফাহেদ চৌধুরী, লীনা ছড়াও, আমজাদ হোসেন, সাগর, মাহমুদা সুলতানা, সাহিন সালমান, রবিউল মাশরাফী, হাসিনা মমতাজ, শাহ আলম শিকদার, দেলোয়ার জাহানসহ অনেকে।

স্মরণসভায় কবি নিজামীর স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। কবিতা পাঠ, গান এবং স্মৃতিচারণে ভারী হয়ে ওঠে পরিবেশ। বক্তারা বলেন, কবি নিজামীর সৃষ্টিকর্ম ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া জরুরি। তার রচিত প্রায় ১৪৫টি কবিতা ও বিভিন্ন গবেষণাধর্মী গ্রন্থ সংরক্ষণ এবং সেগুলোর উপর গবেষণার সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, কোনোভাবেই তার সাহিত্যকর্ম নষ্ট হতে দেওয়া যাবে না এবং জাতীয় কবিতা মঞ্চের কার্যক্রম ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কবি আরিফ খান। শেষে সভাপতি আগামী মাসিক আড্ডায় উপস্থিত থাকার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...