খুলনা রেলওয়ে পুলিশ লাইনে কনস্টেবলের আত্মহত্যা, তদন্তে নেমেছে পুলিশ

Date:

spot_img

রাজিবুল ইসলাম রাজিব, খুলনা প্রতিনিধি

খুলনা রেলওয়ে পুলিশ লাইনে ডিউটিরত অবস্থায় এক পুলিশ কনস্টেবলের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার ভোরে সংঘটিত এ মর্মান্তিক ঘটনায় পুলিশ সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (বিপি নং: ৯৯১৮২১৪৯২৯)। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পদ্মবিলা গ্রামের শৈলেন বিশ্বাসের ছেলে। জানা গেছে, তিনি গত বছরের ৩ নভেম্বর খুলনা রেলওয়ে পুলিশ লাইনে যোগদান করেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে নিজের ব্যবহৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন তিনি। তার ডিউটির সময়সূচি ছিল ভোর ৪টা থেকে সকাল ৬টা পর্যন্ত।

ঘটনার খবর পেয়ে খুলনা রেলওয়ে জেলার সিনিয়র রেলওয়ে পুলিশ (এসআরপি) এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা থানা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে তদন্ত শুরু করেন।

খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান জানান, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে গুরুত্বসহকারে তদন্ত চলছে।” তিনি আরও জানান, সম্রাট বিশ্বাস দায়িত্বশীল ও ভদ্র স্বভাবের হওয়ায় সহকর্মীদের কাছে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য।

এদিকে, নিহতের পরিবারের সদস্যদের ঘটনাটি ইতোমধ্যে অবহিত করা হয়েছে। এই ঘটনায় সহকর্মী ও স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...