বদলগাছীতে খাল পুনঃখনন শুরু, কৃষি রক্ষায় উদ্যোগের ওপর জোর

Date:

spot_img

আহসান হাবীব শিপলু, বিশেষ প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলা এলাকায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। কৃষি উৎপাদন সচল রাখা এবং পানি সংকট মোকাবিলায় এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার চাঁপাইনগর বাছিরের বাড়ি এলাকা থেকে আধাইপুরের শেষ মাথা পর্যন্ত খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে ২০২৫–২০২৬ অর্থবছরের আওতায় এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

তিনি বলেন, খাল-নদী ভরাট হয়ে যাওয়ায় কৃষিতে পানির সংকট বাড়ছে। কৃষকদের টিকিয়ে রাখতে এবং সেচব্যবস্থা সচল রাখতে খাল পুনঃখননের বিকল্প নেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি। এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে সমস্যা সৃষ্টি হচ্ছিল এবং শুষ্ক মৌসুমে সেচের জন্য পানির অভাব দেখা দিত। পুনঃখনন কাজ শেষ হলে এ সমস্যার অনেকটাই সমাধান হবে বলে আশা করছেন তারা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...