বেনাপোলে তেল পাম্পে লাইনে দাঁড়ানোদের মাঝে শরবত বিতরণ

Date:

spot_img

বেনাপোল (শার্শা) প্রতিনিধি

প্রচণ্ড গরমে তেল পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল চালকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দেশের বিভিন্ন স্থানের মতো বেনাপোলেও তেল নিতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। তপ্ত রোদে দাঁড়িয়ে থাকায় অনেকেই পিপাসায় কাতর হয়ে পড়ছেন।

এমন পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা। তিনি বেনাপোল মিলন অ্যান্ড সন্স ও বেনাপোল ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল চালকদের মাঝে নিজ উদ্যোগে ঠান্ডা শরবত বিতরণ করেন। তার এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ইমদাদুল হক ইমদা বলেন, “প্রচণ্ড গরমে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকলে হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি থাকে। শরবত বিতরণের মাধ্যমে মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করার চেষ্টা করেছি।”

এ বিষয়ে যুবদল নেতা মফিজুর রহমান পিন্টু বলেন, “এ ধরনের মানবিক কাজ সমাজের অন্যান্য সামর্থ্যবান মানুষকেও জনকল্যাণমূলক কাজে উদ্বুদ্ধ করবে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত সেবা।”

স্থানীয় শ্রমিক নেতা হান্নান বলেন, “এই গরমে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকা চালকদের জন্য বিশুদ্ধ পানি ও শরবত বড় স্বস্তি। ইমদাদের মতো অন্যদেরও এগিয়ে আসা উচিত।”

তিনি আরও জানান, ইমদাদুল হক ইমদা এর আগেও বিভিন্ন সময় নীরবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। ঈদুল ফিতরে তিনি প্রায় ১,৫০০ দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। এছাড়া দরিদ্র শিক্ষার্থী ও অসহায় পরিবারের সহায়তায় নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...