চৌদ্দগ্রামে মাদক বিরোধী, শিক্ষা ও সমাজ সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত

Date:

spot_img

মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি

“ঐতিহ্য ও ঐক্যে আমরা বারাইশবাসী সংকল্পবদ্ধ” এ স্লোগানকে সামনে রেখে এলাকা থেকে মাদক নির্মূলের মহান উদ্দেশ্যে মাদক বিরোধী, শিক্ষা ও সমাজ সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বা’দ এশা উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বারাইশ গ্রামের মরহুম মাস্টার আব্দুল মতিন ভূঁইয়ার বাড়ীর উঠোনে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান ভূঁইয়া।

বারাইশ গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সমাবেশে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মহসিন উদ্দীন ভূঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ রূপালী ব্যাংকের সাবেক ডিজিএম, বিশিষ্ট সমাজসেবক পেয়ার আহমেদ ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক শাহজাহান ভূঁইয়া, কবি ফরিদ ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী মো. হানিফ মুন্সী, সমাজসেবক খোকন ভূঁইয়া, জসিম উদ্দিন, বদিউল আলম ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলমগীর হোসেন ভূঁইয়া, আবুল কালাম মিয়াজী, আব্দুল মান্নান ভূঁইয়া, জহিরুল হক ভূঁইয়া, আবুল কাশেম, আবুল কাশেম ভূঁইয়া, মাস্টার দেলোয়ার হোসেন দিলু, আবুল খায়ের মোল্লা, শামসুল হক ভূঁইয়া, মাওলানা মোহাম্মদ হোসাইন, সাংবাদিক সাঈদ আবদুল মালিক, আব্দুল হালিম ভূঁইয়া। অনুষ্ঠানে প্রবাস থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী মো. মহিউদ্দিন সুমন। সমাবেশে সকলের সাথে ঐক্যমত পোষন করে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আতর ইসলাম, আবুল কাশেম ভূঁইয়া, খলিলুর রহমান মেম্বার, আবদুস সোবহান।

এর আগে অনুষ্ঠানে শুরুতে মহাগ্রন্থ আল-কুরআন থেকে তেলাওয়াত করেন বারাইশ ভূঁইয়া বাড়ী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ ফয়েজ আহমেদ। সমাবেশে শেষে উপস্থিত গ্রামবাসী মাদক নির্মূলে, সামাজিক অবক্ষয় রোধে এবং শিক্ষা, সমাজ সচেতনতার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও বারাইশ গ্রামের কৃতিসন্তান ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান ভূঁইয়াকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করেন। আগামী নির্বাচনে তাঁকে মুন্সীরহাট পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে দলমত নির্বিশেষে গ্রামবাসী ঐকমত পোষণ করেন এবং নির্বাচনে তাঁকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করবেন বলেও জানান।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...