ফুলবাড়ীয়ায় বনের ১৫০ গাছ নিধনের অভিযোগে তোলপাড়

Date:

spot_img

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের চেরু মার্কেট সংলগ্ন এলাকায় প্রায় ১২০ থেকে ১৫০টি আকাশমনি গাছ কাটার গুরুতর অভিযোগ উঠেছে যুবলীগ নেতা শফিকুল ইসলাম শফির বিরুদ্ধে।

শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১২টার দিকে শফিকের নেতৃত্বে প্রকাশ্যে এসব গাছ কাটা হয় বলে স্থানীয়দের অভিযোগ।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বন বিভাগ ও গ্রাম পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পরে তারা ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাটার সত্যতা নিশ্চিত করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যুবলীগের শফিকুল ইসলাম শফি দীর্ঘদিন ধরে ওই এলাকার বনভূমিতে প্রভাব বিস্তার করে আসছেন এবং বিভিন্ন সময় গাছ কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।কাটা গাছের সংখ্যা ১২০ থেকে ১৫০টি হলেও বন বিভাগ বলছে তারা ঘটনাস্থলে ২৫টি গাছ কাটার প্রমাণ পেয়েছে।

ঘটনার পর স্থানীয় ফরেস্ট বিভাগ ও গ্রাম পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। তারা নিশ্চিত করেছেন আকাশমনি গাছ কাটা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও সমাজসেবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন,এই বনখেকো শফিকের অত্যাচারে আমরা অতিষ্ঠ। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ফুলবাড়ীয়ার ভিট কর্মকর্তা ইমদাদুল হক বলেন,আমরা ২৫টি গাছ পেয়েছি। এগুলো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় রাখা হবে। বনভূমির কোনো সরকারী গাছ কাটার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...