রাজধানীতে ভূমিকম্প নিয়ে বিশেষজ্ঞদের মতামত আলোচনা সভা

Date:

spot_img

আনোয়ার হোসেন

রাজধানীতে ভূমিকম্পের পূর্ব ও পরবর্তী করণীয় বিষয়ে বিশেষজ্ঞদের মতামত তুলে ধরতে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ঢাকা ক্যাম্পাসের সোবহানবাগস্থ গ্রীন গার্ডেন রেস্টুরেন্টে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে আবাসন নিউজ, সহ-আয়োজক হিসেবে ছিল ক্যাপস এবং ডিআইইউ’র রিয়েল এস্টেট বিভাগ।

সভায় সভাপতিত্ব করেন ডিআইইউ’র রিয়েল এস্টেট বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ও বিভাগীয় প্রধান ড. আমির আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)-এর সভাপতি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাণ-প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির মুখপাত্র এবং আবাসন নিউজ-এর সম্পাদক ও প্রকাশক ইবনুল সাঈদ রানা।
আলোচনা সভায় আমন্ত্রিত বক্তারা ভূমিকম্প ঝুঁকি মোকাবিলা, নগর পরিকল্পনা, নিরাপদ ভবন নির্মাণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স-এর সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম, ক্যাপস-এর চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, পরিকল্পনাবিদ সালমা এ শফি, ইপিএফ-এর চেয়ারম্যান তাহমিনা রহমানসহ অন্যান্য বিশিষ্টজন।

এছাড়া আরও বক্তব্য রাখেন শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাগ-এর অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ আলী, বিটিসিএল-এর পরিচালক মো. মোতাহার হোসেন, রাজউকের চিফ ইঞ্জিনিয়ার মো. আমিনুল ইসলাম সুমন, ডিজাইন কনসালটেন্ট আতাহারুল ইসলাম, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ)-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফজল মুকিম খান ডিউক, এসআরসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক আবু জোবায়ের, সাবেক উপসচিব তপন কুমার নাথসহ আরও অনেকে।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল সাসটেইনেবল রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি লিমিটেড, অনুসন্ধানী দল এবং এমটিএম এন্টারপ্রাইজ লিমিটেড।

সভায় বক্তারা বলেন, রাজধানী ঢাকাকে ভূমিকম্পের ঝুঁকি থেকে রক্ষা করতে হলে পরিকল্পিত নগরায়ণ, বিল্ডিং কোড বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...