‎কেন্দুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড ব্যাপক ক্ষয় ক্ষতি আহত ৫

Date:

spot_img

মহিউদ্দিন সরকার, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

‎নেত্রকোনার কেন্দুয়া পৌরসদরের চিরাং মোড় শান্তিনগরস্থ তাপস ব্যানার্জী নামে এক আওয়ামীলীগ নেতার বসত বাড়িতে অগ্নিকাণ্ডে একাধিক ঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। গতকাল রাতে  বিদ্যুতের শর্ট সার্কিট থেকে  এই আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা জানান । অগ্নিকান্ডের ঘটনায় ভাড়াটিয়া কয়েকটি পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।তাদের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হঠাৎ বাড়ির একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের ঘরগুলোতে।

‎স্থানিয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় আগুন নেভাতে গিয়ে স্থানীয় ব্যবসায়ী সুমন মিয়া,টিভি মেকানিক সজল,সাংবাদিক সালমান আহম্মদ,গণঅধিকার পরিষদ নেতা রুহি কে রনি,ফায়ার সার্ভিস কর্মি আজিজুল হকসহ ৫/৬ জন আহত হন। তাদের উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

‎অগ্নিকাণ্ডে বসতঘর, আসবাবপত্র, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। এতে প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকা বলে স্থানীয়রা ধারণা করছেন।

এ ব্যপারে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউেনও) রিফাতুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের সময় আমি ময়মনসিংহে ছিলাম। পরে আমাদের লোকদের মাধ্যমে খোঁজখবর নিয়ে জেনেছি বিদ্যুতের শর্ট সার্কট থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস কাজ করেছে। ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...