চুয়াডাঙ্গায় একই নামে দুই মাজার নিয়ে বিতর্ক, আসল-নকল প্রশ্নে ক্ষোভ

Date:

spot_img

আজাদ হোসেন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শিবনগরে একদিল শাহর নামে নতুন একটি মাজার ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, আসল মাজার থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে একই নাম ব্যবহার করে আরেকটি মাজার গড়ে তোলা হয়েছে। এতে জনমনে ক্ষোভ ও সমালোচনা বাড়ছে।

স্থানীয়দের দাবি, আলমডাঙ্গা উপজেলার দক্ষিণ গোবিন্দপুর ও বেতবাড়িয়া গ্রামের মাঝামাঝি স্থানে অবস্থিত একদিল শাহর আসল মাজার। কয়েকশ বছর ধরে সেখানে ওরসসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম হয়ে আসছে। প্রতি বছর ২০ চৈত্র ভক্তরা সেখানে সমবেত হন।

অন্যদিকে শিবনগরে সম্প্রতি গড়ে ওঠা মাজারটি নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাদের মতে, সেখানে একদিল শাহর মরদেহ নেই। শুধু মাজারের আদলে একটি কবর তৈরি করা হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, একই ব্যক্তির নামে ভিন্ন স্থানে দুটি মাজার থাকা অস্বাভাবিক। তারা বিষয়টি তদন্তের দাবি জানান।

আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের মাজারের খাদেম ইউনুস আলী বলেন, “আমাদের পূর্বপুরুষদের সময় থেকে এই মাজার রয়েছে। অন্য কোথাও একই নামে মাজার থাকার কথা আমরা জানি না।”

একই গ্রামের ফিরোজ খাঁ বলেন, “একজন পীরের দুটি মাজার হতে পারে না। নতুন মাজারটি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।”

শিবনগর এলাকার এক জমির মালিক জানান, আগে সেখানে কোনো মাজার ছিল না। হঠাৎ করেই কিছু লোক রাতের আঁধারে মাজার নির্মাণ করেছে।

স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে এলাকাবাসীর প্রশ্ন, একই ব্যক্তির নামে দুটি মাজার কীভাবে সম্ভব। বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানানো হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...