কাশিয়ানীতে শত বছরের ঐতিহ্যের ঘোড়দৌড় প্রতিযোগিতায় উৎসবের আমেজ

Date:

spot_img

শেখ শোভন আহমেদ

গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে এবং গ্রামীণ মানুষের মাঝে নির্মল আনন্দ ছড়িয়ে দিতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ ঘোড়দৌড় প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

প্রতিযোগিতাকে কেন্দ্র করে হোগলাকান্দি মাঠ ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। কাশিয়ানীসহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার দর্শক ভিড় জমান। মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সব বয়সী নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতিতে, যা গ্রামীণ জীবনের প্রাণচাঞ্চল্যকে নতুন করে তুলে ধরে।

এই প্রতিযোগিতায় স্বাগতিক গোপালগঞ্জ ছাড়াও নড়াইল, যশোর, খুলনা ও ফরিদপুর জেলা থেকে আগত দ্রুতগামী ঘোড়া ও দক্ষ সওয়ারীরা অংশ নেন। ঘোড়াদের ক্ষিপ্র গতি ও সওয়ারীদের নিপুণ কৌশল দর্শকদের মুগ্ধ করে এবং প্রতিটি দৌড়ে সৃষ্টি হয় উত্তেজনা ও করতালির ঝড়।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, আধুনিক যান্ত্রিক জীবনের ভিড়ে যেন আমাদের লোকজ সংস্কৃতি হারিয়ে না যায়, সেই লক্ষ্যেই প্রতি বছর এ ধরনের আয়োজন করা হয়। গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—মাটির টানে গড়া এই খেলাধুলার প্রতি মানুষের ভালোবাসা আজও অটুট।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিমুজ্জামান সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্যা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুব উদ্যোক্তা গিয়াস উদ্দিন গালিবসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আয়োজক কমিটির সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্ত হয় এই ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...