নিয়ম মেনে নিরবিচ্ছিন্নভাবে সব ধরনের জ্বালানি তেল দিচ্ছে সাতক্ষীরার কলারোয়ার ইউরেকা ফিলিং স্টেশন

Date:

spot_img

আলমুতাছিম বিল্লাহ সবুজ, সাতক্ষীরা

সাতক্ষীরা জেলায় ডিজেলের ঘাটতি না থাকলেও তীব্র সংকট দেখা দিয়েছে পেট্রোল ও অকটেনের। বিশেষ করে বাইক চালকরা পড়েছেন বিপাকে। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পরও অনেকে চাহিদামতো তেল পাচ্ছেন না। আবার অনেক চালক নির্দিষ্ট সময়ের মধ্যে পাম্পে পৌঁছানোর আগেই তেল শেষ হয়ে যাওয়ায় তাকে বাইক নিয়ে ফিরে যেতে হচ্ছে এমন সংবাদ প্রতিদিন শিরোনাম হলেও সারা জমিনে যে দেখা যায় তার উল্টো কিছু চিত্র।

ফিলিং স্টেশন সূত্রে এবং সরজমিনে যে দেখা যায় দীর্ঘ লাইন ধরে নিয়ম মেনে স্থানীয় পুলিশের সহযোগিতায় পেট্রোল – অকটেন ও ডিজেল পাচ্ছে গ্রাহকরা।পেট্রোল নিতে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা প্রদীপ নামে একজন গ্রাহকের সাথে কথা হলে তিনি জানান কষ্ট হচ্ছে, সময় লাগছে, কিন্তু সিরিয়াল মেনে গ্রাহকদের তেল দেওয়া কাম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। কিন্তু লক্ষ্যণীয় বিষয় হলো অর্ধেক মানুষ প্রতিদিনই প্রায় লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছে যেটি উদ্বেগ জনক। ফিলিং স্টেশনের সেবা কর্মীরা প্রচন্ড গরমে বিরামহীনভাবে গ্রাহকের সেবা প্রদান করছে।তাছাড়া জাতীয় জরুরী সেবায় নিয়োজিত ব্যক্তিরা বিশেষ করে ডাক্তার, সাংবাদিক, শিক্ষক, সরকারি আমলারাও তাদের সেবা প্রদানে সন্তোষ প্রকাশ করেছেন।

এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ শাহীন জানান, এখানে ডিপো থেকে বরাদ্দকৃত সবটুকু পেট্রোল – অকটেন ও ডিজেল গ্রাহকদের মাঝে সুষ্ঠুভাবে বন্টন করা হচ্ছে। বৈশ্বিক পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সকলকে ধৈর্য ধরে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি না সংগ্রহের জন্য তিনি সকলকে অনুরোধ জানান। অবৈধ তেল মজুদকারী এবং বেশি দামে তেল বিক্রিকারীদের কঠোর আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে পুলিশের বিশেষ অভিযান চলছে বলেও তিনি জানান।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...