
শাহরিয়ার তন্ময়, মাগুরা প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলায় ডিজেল সংকট তীব্র আকার ধারণ করেছে। প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন স্থানীয় কৃষকরা।
কৃষক মহম্মদপুর জানান, তারা তেল পাম্পে গিয়েও প্রয়োজনীয় ডিজেল পাচ্ছেন না। এতে করে তাদের কৃষিকাজ ব্যাহত হচ্ছে। বিশেষ করে জমিতে সেচ ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে ব্যবহারের জন্য ডিজেল না পেয়ে তারা চরম ভোগান্তিতে পড়েছেন।
এ পরিস্থিতিতে বাধ্য হয়ে কৃষকরা উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে এসে তাদের সমস্যার কথা জানান এবং দ্রুত ডিজেল সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
তারা বলেন, এখনই তেলের ব্যবস্থা না হলে চলতি মৌসুমের ফসল উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।





