
ময়মনসিংহ ব্যুরো
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছাশ্রমভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে সদর উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জুবায়েরা বেগম সাথী,উপজেলা প্রকৌশলী রাকিব উল হাফিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. মনিরুল হক ফারুক রেজা, সমাজসেবা কর্মকর্তা মাকসুদা খাতুন, প্রশাসনিক কর্মকর্তা মো. মাহবুবুর রহমানসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। তারা স্বতঃস্ফূর্তভাবে এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা অত্যন্ত জরুরি। নিজেদের বাসা, আঙিনা ও কর্মস্থল পরিষ্কার রাখার মাধ্যমে সহজেই এই রোগের বিস্তার প্রতিরোধ করা সম্ভব।
সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।





