চাঁদপুরে ক্লাস চলাকালীন ফ্যান পড়ে ছাত্রী আহত

Date:

spot_img

রাব্বি ঢালী

চাঁদপুর শহরের মাতৃপিঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সিলিং ফ্যান খুলে মাথায় পড়ে এশা সূত্রধর (১৬) নামে এক শিক্ষার্থী আহত হয়েছে।

আজ বুধবার দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এই দুর্ঘটনা ঘটে।
​আহত এশা সূত্রধর শহরের চিত্রলেখা মোড় এলাকার খোকন সূত্রধরের মেয়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাঠদান চলাকালীন হঠাৎ সিলিং ফ্যানটি খুলে তার মাথার ওপর পড়ে। তাৎক্ষণিকভাবে শিক্ষক ও সহপাঠীরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেলা হাসপাতালে নিয়ে যান।

​হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহত শিক্ষার্থীর মাথায় আঘাত লেগেছে এবং সেখানে দুটি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
​এদিকে, এই ঘটনার পর বিদ্যালয়ের কক্ষগুলোতে থাকা বৈদ্যুতিক ফ্যান ও আসবাবপত্রের নিরাপত্তা নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...