ত্রিশালের বেলা নার্সিং কলেজে শতভাগ পাশ, বিভাগে প্রথম

Date:

spot_img

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার স্বনামধন্য বেলা নার্সিং কলেজ নার্সিং ফাইনাল পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। ২০২২-২০২৩ শিক্ষা বর্ষের এই পরীক্ষায় কলেজটির সকল শিক্ষার্থী শতভাগ সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে ময়মনসিংহ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে।

মোট ৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ৩ জন জিপিএ-৫ অর্জন করে। এই উল্লেখযোগ্য ফলাফল কলেজটির শিক্ষার মান এবং শিক্ষার্থীদের পরিশ্রমের এক উজ্জ্বল প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

কলেজের পরিচালক অধ্যাপক শহিদুল আলম জানান, মানবসেবার এই মহান পেশায় নিজেদের দক্ষতা প্রমাণ করে আমাদের শিক্ষার্থীরা শুধু কলেজের নয়, সমগ্র সমাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে তারা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি আরও বলেন, এই সাফল্য শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষকদের নিরলস পরিশ্রম এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফল।

এই অসাধারণ অর্জনের জন্য কলেজ কর্তৃপক্ষ সকল শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...