চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ফেয়ারডিল ও মাদক বহনকারী প্রাইভেটকার সহ দুই মাদক কারবারি আটক

Date:

spot_img

আজাদ হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ এলাকায় সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫৭৬ বোতল‌ নেশা জাতীয় কথিত মাদকদ্রব্য ফেয়ারডিলসহ দুজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩১শে মার্চ) সকাল পৌনে ৬টার দিকে এ অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। আটক দুজন হলেন পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার কলাগাছিয়া গ্রামের কাদের হাওলাদারের ছেলে আলিম হোসেন (৩৬) এবং বাবু জমাদারের ছেলে জনি (৪০)।

আজ বেলা সাড়ে ১২ টার সময় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংক্রান্তে এক প্রেসব্রিফিংয়ে জানানো হয়, মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে জীবননগর উপজেলার হাসাদাহ বাজারের সামনে মাদকদ্রব্য উদ্ধার ও নিয়মিত চেকপোস্ট ডিউটি করাকালে একটি প্রাইভেটকার দেখে সন্দেহ হলে গতিরোধের সংকেত দেওয়া হয়। এসময় গাড়ি থামিয়ে চালকসহ দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পরবর্তীতে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৫৭৬ বোতল নেশাজাতীয় কথিত মাদকদ্রব্য ফেয়ারডিল। যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া জব্দকৃত প্রাইভেটকারের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। এ ঘটনায় আটক দুজকে জীবননগর থানায় সোপর্দ পূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...