বেনাপোল সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে কঠোর নজরদারি : বিজিবির প্রেস ব্রিফিং

Date:

spot_img

জাকির হোসেন, বেনাপোল-শার্শা প্রতিনিধি

সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধ এবং দেশের অভ্যন্তরে স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে কঠোর নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩০ মার্চ) বিকেলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনে বেনাপোল সদর ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

তিনি বলেন, বৈশ্বিক বাজারে অস্থিতিশীলতার প্রেক্ষাপটে জ¦লানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিজিবি সীমান্তে টহল ও নজরদারি বাড়িয়েছেন। অবৈধ মজুদ ও পাচার রোধে ডিপো থেকে ফিলিং স্টেশন পর্যন্ত সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি আরও জানান, যশোর অঞ্চলের সীমান্ত এলাকায় ১৯২টি বিশেষ টহল পরিচালনা, ১৯৩টি মোবাইল টিম মোতায়েন এবং ১১১টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়া ২৯টি তেল পাম্প নিয়মিত পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে।

সারাদেশে ৩১টি জেলার ১৯১টি ডিপোতে বিজিবি মোতায়েন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে ৪৮টি মতবিনিময় সভা এবং বিভিন্ন সংস্থার সঙ্গে ৭১টি যৌথ টহলের মাধ্যমে সমন্বিত কার্যক্রম চালানো হচ্ছে। নদীপথে পাচার ঠেকাতে স্পিডবোট টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

বিজিবির এই কর্মকর্তা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় জ¦লানি খাতে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব। সীমান্ত এলাকায় কোনো সন্দেহজনক কার্যক্রম দেখলে দ্রুত বিজিবিকে জানানোর জন্যও আহ্বান জানান তিনি।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...