ঝালকাঠি গাবখান নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৩দিন পরে কিশোরের মরদেহ উদ্ধার

Date:

spot_img

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

ঝালকাঠির গাবখান চ্যানেলে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ১৫ বছর বয়সী কিশোর আলিফের মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকার উত্তরার হাউস বিল্ডিং এলাকার বাসিন্দা সেলিম চৌধুরীর ছেলে আলিফ ঈদের পাঁচ দিন আগে ঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় তার নানাবাড়িতে বেড়াতে আসে।
গত (২৮ মার্চ) দুপুর আনুমানিক দেড়টার দিকে সে তার ছোট ভাই আলফিন ও খালাতো ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের গাবখান চ্যানেলে গোসল করতে নামে। সাঁতার না জানায় একপর্যায়ে আলিফ পানিতে ডুবে যায়।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালায় এবং পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। তবে নিখোঁজের তিন দিন পর সোমবার ( ৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলের কাছেই তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী উদ্ধার করে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, নিখোঁজের তিন দিন পর মরদেহটি ফুলে ভেসে ওঠে। মরদেহ উদ্ধার করে বাড়ির আঙিনায় রাখা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...