আলমডাঙ্গায় জ্বালানী তেল মজুদ চক্রের বিরুদ্ধে অভিযান, তেলভর্তি ট্যাংক লরি জব্দ

Date:

spot_img

আজাদ হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি তেলবাহী ট্যাঙ্কলরি জব্দ করেছে পুলিশ। ৮,৭০০ লিটার পেট্রোল ও ২,৮০০ লিটার ডিজেল উদ্ধার করা সহ ৪ অভিযুক্তকে আটক করতে পারলেও পালিয়ে যেতে সক্ষম হয় আরও ২ জন।

পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানাধীন বড়গাংনী পুলিশ তদন্তকেন্দ্রের এসআই পবিত্র মন্ডল ও সঙ্গীয় এএসআই মোঃ ইব্রাহীম হোসেনের নেতৃত্বে নিয়মিত রাত্রিকালীন টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার (৩০ মার্চ ২০২৬) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে কয়রাডাঙ্গা গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভালাইপুর হাটবোয়ালিয়া সড়কের পাশে মোঃ টিটন আলী (৩৭) এর তেল, চাউল ও ভুষি মালের দোকানের সামনে একটি তেলবাহী লরি (রেজিঃ নং- ঝিনাইদহ-ঢ-৪১-০০১১) থেকে ব্যারেলে অবৈধভাবে জ্বালানি তেল আনলোড করতে দেখা যায়। এ সময় পুলিশ সন্দেহবশত দোকানীর টিটন আলিকে জিজ্ঞাসাবাদ করলে লরিতে থাকা তেলের পরিমাণ সম্পর্কে জানা যায়, লরির ডিপ ও ব্যারেলসহ মোট ৮,৭০০ লিটার পেট্রোল এবং ২,৮০০ লিটার ডিজেল রয়েছে। পরে আসামিরা তেল মজুদের বৈধ কোনো কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হলে পুলিশ তাৎক্ষণিকভাবে ট্যাংকলরি সহ উক্ত জ্বালানি তেল জব্দ করে এবং ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেন যে, অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে তারা পরস্পর যোগসাজশে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করছিলেন। এ ঘটনায় জড়িত আরও ২ জন আসামি পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আটককৃতরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় মাঝেরপাড়ার মৃত বদর উদ্দিনের ছেলে ট্যাংকলরি চালক মোঃ আলী হোসেন (৫৩),
একই মহল্লার মোঃ সানোয়ার হোসেনের ছেলে হেলপার মোঃ মোজাম হোসেন (৪৫), পীরপুর মাঝেরপাড়ার সানোয়ার হোসেনের ছেলে অপর হেলপার মোঃ রাহেন আলী (২৮), ব্যারেলের তেল গ্রহীতা আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্ৰামের শামসুল ইসলামের ছেলে টিটন আলি (৩৭)। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস) জামাল আর নাসের আজ বিকাল সাড়ে চারটার সময় আলমডাঙ্গা থানায় আয়োজিত প্রেসব্রিফিংয়ে এসকল তথ্য জানান।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...