বগুড়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা’র সভা অনুষ্ঠিত

Date:

spot_img

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) বগুড়া জেলা কমিটির আয়োজনে শুক্রবার (২৭ মার্চ) শহরের ফুলবাড়ি টিলা মসজিদ সংলগ্ন স্থানে সংস্থা’র অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহাসচিব আব্দুল্লাহ মুহাম্মদ আলমগীর গনি।

সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা’র সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন সাংবাদিক সংস্থার সহ-সভাপতি রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক হারুন অর রশিদ বিপ্লব, দপ্তর সম্পাদক ফজলুল হক বাবলু, সদস্য ব্যাংকার আজিজুল হক, দিলরুবা ইয়াছমিন, আব্দুল আলিম, জরজিস হোসেন, আবু তৌহিদ হাসান, সেন্টু আহসান, রাজিব আহম্মেদ, রবিউল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেন ছাড়াও জেলার মৃত ইউনুছ, মঞ্জু, শফিক, লিটনসহ সকল মৃত সাংবাদিকের রুহের মাগফিরাত এবং সাংবাদিক সংস্থা’র নেতৃবৃন্দ ছাড়াও সকল স্তরের সাংবাদিক এবং দেশ ও জাতির উন্নতি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

প্রধান অতিথি মহাসচিব আব্দুল্লাহ মুহাম্মদ আলমগীর গনি বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বগুড়ায় সাংবাদিক সংস্থার উদ্যোগে অসহায় পরিবারের পাশে থেকে মহৎ কাজ করে থাকে। তাছাড়া সকল উৎসব ও দিবস গুলো নিয়োমিতভাবে পালন করার ভূয়সী প্রশংসা করেন তিনি (গনি)। ভাল কাজের জন্য বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র নেতৃবৃন্দকে ধন্যবাদ ও সাধুবাদ জানান তিনি।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...