নওগাঁয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

Date:

spot_img

আহসান হাবীব শিপলু, বিশেষ প্রতিনিধি

নওগাঁয় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় জেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।

দিবসের সূচনা হয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের মুক্তির মোড়স্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথমে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, নওগাঁ পৌরসভা, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধা জানায়।

দিবসের প্রধান আয়োজন অনুষ্ঠিত হয় নওগাঁ জেলা স্টেডিয়ামে। জেলা প্রশাসনের উদ্যোগে সকালে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোঃ আবু বক্কর সিদ্দিক নান্নু এবং পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনের সময় শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করা হয় এবং রঙিন ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। পরে পুলিশ বাহিনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারীদের সুশৃঙ্খল মার্চপাস্ট, চিত্তাকর্ষক প্রদর্শনী এবং দেশাত্মবোধক গান পরিবেশনায় উপস্থিত দর্শকরা মুগ্ধ হন। সার্বিকভাবে দিনব্যাপী কর্মসূচিতে নওগাঁবাসীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...