মধ্যনগরে চোরাচালান ছিনতাই মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

Date:

spot_img

কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগরে চোরাচালানকৃত মালামাল ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলার এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন-এর দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।
গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার সাউদপাড়া গ্রামের মৃত কাছম আলীর পুত্র মোঃ আব্দুল আলী ওরফে আলীম।

পুলিশ সূত্রে জানা যায়, ভারত থেকে অবৈধভাবে আনা চোরাচালানকৃত মালামাল বিজিবি সদস্যরা জব্দ করলে একদল লোক সংঘবদ্ধ হয়ে মব সৃষ্টি করে তা ছিনিয়ে নেয়। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর রাত সাড়ে ৯টার দিকে তাকে থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘটনাকালে সেখানে উপস্থিত কয়েকজন স্থানীয় সাংবাদিকের অভিযোগ, ভিডিও ধারণ করতে গেলে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন (পিপিএম) বলেন, চোরাচালান মালামাল ছিনিয়ে নেওয়ার মতো আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...