শেষ হচ্ছে ৭ দিনের ছুটি, এবার কাজে ফেরার পালা

Date:

spot_img

ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে দেশ আবার ফিরছে স্বাভাবিক কর্মচাঞ্চল্যে। আগামীকাল থেকে সরকারি অফিস, ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান এবং উচ্চ ও নিম্ন আদালতের কার্যক্রম পুনরায় শুরু হবে।

রমজান মাসে নির্ধারিত সংক্ষিপ্ত সময়সূচির পরিবর্তে এখন থেকে সরকারি অফিস চলবে আগের নিয়ম অনুযায়ী—সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

গত ২১ মার্চ দেশে ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন। ঈদ উপলক্ষে ১৭ মার্চ থেকে শুরু হওয়া টানা ছুটি আজ শেষ হচ্ছে। এর আগে ১৬ মার্চ ছিল ছুটির আগের শেষ কর্মদিবস। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার ১৮ মার্চও সাধারণ ছুটি ঘোষণা করায় সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগের সুযোগ পান।

ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়ে গ্রামের বাড়িতে যাওয়া মানুষজন এখন ধীরে ধীরে কর্মস্থলে ফিরছেন। রাজধানীর লঞ্চঘাট, রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে ফিরতি যাত্রীর চাপ ইতোমধ্যে বেড়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, অধিকাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারী আজকের মধ্যেই কর্মস্থলে পৌঁছে যাবেন।

তবে টানা ছুটির পরপরই আবার ছুটির আবহ পুরোপুরি কাটছে না। ২৪ ও ২৫ মার্চ অফিস খোলা থাকলেও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আবারও সরকারি ছুটি রয়েছে। এরপর সাপ্তাহিক ছুটি থাকায় অনেক কর্মকর্তা-কর্মচারী আগামী ২৯ মার্চ থেকে পূর্ণমাত্রায় কাজে যোগ দিতে পারেন।

এ প্রেক্ষাপটে সংশ্লিষ্ট মহলের ধারণা, সরকারি দপ্তরগুলোতে পূর্ণ উপস্থিতি ও স্বাভাবিক কার্যক্রম শুরু হতে আগামী সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। ততদিন রাজধানীর জনজীবনও তুলনামূলকভাবে কিছুটা স্বস্তির মধ্যেই থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...