সৌদি আরবের সাথে মিল রেখে নওগাঁয় ঈদুল ফিতর উদযাপন

Date:

spot_img

বিশেষ প্রতিনিধি সৌদি আরবের সঙ্গে মিল রেখে নওগাঁর পত্নীতলা উপজেলায় একটি গ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ (শুক্রবার) সকাল ৮টায় উপজেলার নজিপুর পৌরসভার কলোনি পাড়া এলাকায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. কামারুজ্জামান।

উপজেলার নজিপুর পৌরসভার কলনিপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, জামায়াত শুরু হওয়ার আগেই পত্নীতলা উপজেলা ছাড়াও জেলার পোরশা, ধামইরহাট, মহাদেবপুর, সাপাহার, বদলগাছী ও জয়পুরহাট থেকে থেকে কেউ ভ্যানে আবার কেউ সাইকেল, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল করে এসে মুসল্লিরা জামাতে অংশ নেন। পুরুষদের পাশাপশি নামাজে অংশ নেন নারী ও শিশু কিশোররা। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 

নামাজ পড়তে আসা মেহেদী হাসান নামে স্থানীয় এক মুসল্লী বলেন ২০০০ সাল থেকে তারা পারিবারিক ভাবে উদযাপন করে আসছেন পরে ২০০৫ সাল থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে এখন পর্যন্ত চলে আসছে প্রতিবছর লোক বাড়ছে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে নজিপুরে ঈদের নামাজ আদায় করে আসছি।

ঈদের নামাজের ইমাম মাওঃ কামরুজ্জামান বলেন তিনি ১২বছর ধরে ইমামতি করছেন আজকে বাংলাদেশে শাওয়াল মাসের ১ তারিখ  অথচ বাংলাদেশের মানুষ মনে করে এখনো রমজান মাস আছে। সিয়াম রাখতে হবে রমজান মাসে শাওয়াল  মাসে তো ফরজ নয়, ঈদের দিনে সিয়াম রাখা হারাম তাই আমরা ঈদের দিনে সিয়াম রাখিনা, পহেলা তারিখে ঈদ করার কথা হাদিসে রয়েছে তাই আমরা ঈদের সালাত আদায় করেছি। আগামীতেও এই ধারা অব্যাহত রাখার কথা জানান এই ইমাম।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...