‎ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নুরুল ইসলাম

Date:

spot_img

টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী  নুরুল ইসলাম পবিত্র ঈদ উল ফিতরের অগ্রীম শুভেচ্ছা (ঈদ মোবারক) জানিয়েছেন। তিনি মধুপুর উপজেলা জিয়া মঞ্চ ও মধুপুর পৌর যুবদলের সদস্য। মধুপুর পৌরসভার ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং মধুপুর পৌরসভার ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

‎শুভেচ্ছাবার্তায় নুরুল ইসলাম বলেন,  মধুপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ সহ সকল মুসলমান ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলমানদের অব্যাহত সুখ শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।

‎তিনি আরও বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত দেশের বিদ্যমান ক্রান্তি- লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দে নিজেদের ভাগ করে নিতে হবে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঈীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালাবাসাপূর্ন সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।

‎আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মধুপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নুরুল নিজেকে জনগণের সামনে উপস্থাপন করেছেন। সামাজিক দায়িত্ববোধ থেকে বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রমেও তার অংশগ্রহণ রয়েছে।  তিনি সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

‎মধুপুর পৌরসভার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা বজায় রাখা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং অবকাঠামোগত অগ্রগতিকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন। এই নির্বাচন তার জন্য একটি দায়িত্ব পালনের সুযোগ, আর জনগণের জন্য তাদের প্রতিনিধি বেছে নেওয়ার গুরুত্বপূর্ণ সময়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...