ডিমলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

Date:

spot_img

জুয়েল রানা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী জেলা বিএনপির সদস্য মোঃ মনোয়ার হোসেন, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নীলফামারী জেলা বিএনপির সদস্য গোলাম রাব্বানী প্রধান, ডিমলা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম লিটন, ডিমলা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ডিয়ারসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দলের অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত নেতাকর্মীরা একসাথে ইফতার গ্রহণ করেন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, পবিত্র মাহে রমজান সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির মাস। এ মাসের শিক্ষা ধারণ করে দেশের কল্যাণ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...